ঢাকা ০২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখতে পান রমিজ রাজা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাকালে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে ইউটিউব চ্যানেলে আড্ডার আয়োজন করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একই কাজ করছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজাও। এরইমধ্যে তার আড্ডায় হাজির হয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এবার তাতে যোগ দিলেন তামিমও।

বৃহস্পতিবার (২১ মে) রমিজের আড্ডায় অতিথি হয়েছিলেন তামিম। সেখানেই কথা প্রসঙ্গে রমিজ বলেন, তামিমের ব্যাটিং দেখে সাবেক পাকিস্তানি ওপেনার সাঈদ আনোয়ারের কথা মনে হয় তার।

তামিম একমত না হলেও ৩১ বছর বয়সী বাঁহাতি ওপেনারকে সাঈদ আনোয়ারের মতোই ‘সহজাত ব্যাটসম্যান হিসেবে অভিহিত করেন রমিজ।

পাকিস্তানের জার্সিতে ৫৫ টেস্টে ৪৫.৫২ গড়ে ৪ হাজার ৫২ রান করেছিলেন সাঈদ আনোয়ার। এই সময়ে নামের পাশে যোগ করেছিলেন ১১টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটি। আর ২৪৭টি ওয়ানডে খেলে এই বাঁহাতির রান ৩৯.২১ গড়ে ৮ হাজার ৮২৪। সেঞ্চুরি ২০টি এবং ফিফটি ৪৩টি।

তামিমের উদ্দেশে রমিজ বলেন, ‘তোমার ব্যাটিংয়ে সাঈদ আনোয়ারের ধরন দেখতে পাই।’জবাবে তামিম বলেন, ‘আমি তা মনে করি না। সাঈদ আনোয়ার অন্য লেভেলের ব্যাটসম্যান ছিলেন।’

কিন্তু রমিজ রাজা বলেন, ‘তুমি যেভাবে ব্যাটিংয়ের সময় বল ঘুরিয়ে খেলতে পারো, সেটা আমাকে সাঈদ আনোয়ারের কথা মনে করিয়ে দেয়। আমি তার সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। সেও তোমার মতোই সহজাত ব্যাটসম্যান ছিল।’

আলোচনার এক পর্যায়ে তামিমের কাছে তার পছন্দের প্রতিপক্ষের কথা জানতে চান রমিজ। জবাবে ভারত ও পাকিস্তানের নাম উল্লেখ করেন তামিম। আর ক্যারিয়ারে যে বোলারদের খেলতে বেশি অসুবিধা হয়েছে তাদের কথা বলতে গিয়ে শোয়েব আখতার, সাঈদ আজমল এবং মরনে মরকেলের নাম নেন তিনি। সেই সঙ্গে সাবেক পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াসিম আকরামের বল মোকাবিলা করতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেন টাইগার ওপেনার।

কতদিন খেলা চালিয়ে যেতে চান তামিম? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, আরও অন্তত ৬ বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে তার।

এদিকে শনিবার (২৩ মে) রাতে তামিমের পরবর্তী লাইভ আড্ডায় হাজির হবে বাংলাদেশের তিন সিনিয়র ক্রিকেটার- মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ব্যক্তিগত কারণে হাজির থাকতে পারবেন না বলে জানিয়েছেন সাকিব আল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

তামিমের মাঝে সাঈদ আনোয়ারকে দেখতে পান রমিজ রাজা

আপডেট সময় ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০