ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বগুড়ায় ঘরের আড়ায় তরুণী গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী-শাশুড়ি আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার শিবগঞ্জে নুরুন্নাহার বৃষ্টি (১৮) নামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খাদইল মিস্ত্রিপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল মিস্ত্রিপাড়ার আবদুল মতিন সরদারের ছেলে জুয়েল সরদার (২২) প্রায় ১০ মাস আগে পার্শ্ববর্তী খাদইল চকঝিনাহার গ্রামের ধলু মিয়ার মেয়ে নুরুন্নাহার বৃষ্টিকে বিয়ে করেন।

বৃহস্পতিবার দুপুরের আগে বৃষ্টি তার স্বামীর কাছে ঈদের জামা ও অন্যান্য জিনিস কিনে দিতে বলেন। জুয়েল রাজি না হলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বৃষ্টিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।

প্রতিবেশীরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃষ্টির স্বজনরা অভিযোগ করেছেন, স্বামী জুয়েল মারপিট করলে বৃষ্টি জ্ঞান হারিয়ে ফেলে। তখন পরিবারের সদস্যদের সহযোগিতায় লাশ ঝুলিয়ে রাখা হয়।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট পেলে ওই গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জুয়েল সরদার ও শাশুড়ি আবেদা বেগমকে থানায় আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বগুড়ায় ঘরের আড়ায় তরুণী গৃহবধূর ঝুলন্ত লাশ, স্বামী-শাশুড়ি আটক

আপডেট সময় ১০:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০