ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসহায় ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকা অনুদান দিল বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাস মোকাবেলার কাজে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়দের মোট ৫০ লাখ টাকারও বেশি অনুদান দিয়েছে বিসিবি।

করোনাভাইরাসের কারণে খেলাধুলা বন্ধ থাকায় সব ইভেন্টের ক্রীড়াবিদই বিপাকে পড়েছেন। অনেকেরই আয়-রোজগার বন্ধ হয়ে গেছ্। এমন পরিস্থিতিতে ক্রিকেটের বাইরে দেশের ২৩টি ক্রীড়া ইভেন্টের মোট ৫০১ জন খেলোয়াড়কে বিসিবি ১০ হাজার টাকা করে অনুদান দিয়েছে।

এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে থাকা ১০০ জন খেলোয়াড়কে মোট ১০ লাখ টাকা- বাংলাদেশ হকি ফেডারেশনের অধীনে থাকা ৫০ জন খেলোয়াড়কে মোট ৫ লাখ টাকা, বাংলাদেশ টেবিল টেনিশ ফেডারেশনের অধীনে থাকা ১৫ জন খেলোয়াড়কে মোট দেড় লাখ টাকা, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের অধীনে থাকা ১০ জন খেলোয়াড়কে মোট ১ লাখ টাকা, বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের অধীনে থাকা ১০ জন খেলোয়াড়কে ১ লাখ টাকা দেওয়া হয়েছে।

এছাড়া তায়কোয়ান্দোর ৩০ জন খেলোয়াড়কে ৩ লাখ টাকা, রাগবি ফেডারেশনের ১০ জন খেলোয়াড়কে ১ লাখ টাকা, রোয়িং ফেডারেশনের ১৫ জন খেলোয়াড়কে দেড় লাখ টাকা, আর্চারি ফেডারেশনের ২৫ জন খেলোয়াড়কে আড়াই লাখ টাকা, মার্শাল আর্ট ফেডারেশনের ১০ জন খেলোয়াড়কে ১ লাখ টাকা, জাতীয় প্যারাঅলিম্পিক কমিটির ২০ জনকে ২ লাখ টাকা, কাবাডি ফেডারেশনের ১৬জন খেলোয়াড়কে ১ লাখ ৬০ হাজার টাকা, ডিফ স্পোর্টস ফেডারেশনের ১০জন খেলোয়াড়কে ১ লাখ ও হ্যান্ডবল ফেডারেশনের ২০ জন খেলোয়াড়কে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।

পাশাপাশি খোখো ফেডারেশনের ১৫ জন খেলোয়াড়কে দেড় লাখ টাকা, উশু ফেডারেশনের ১৫ জন খেলোয়াড়কে দেড় লাখ টাকা, সুইমিং ফেডারেশনের ২৫ জন খেলোয়াড়কে আড়াই লাখ টাকা, টেনিস ফেডারেশনের ১০ জন খেলোয়াড়কে ১ লাখ টাকা, মহিলা ক্রীড়া সংস্থার ২০ জন খেলোয়াড়কে ২ লাখ টাকা, ভলিবল ফেডারেশনের ২০ জন খেলোয়াড়কে ২ লাখ টাকা, অ্যাথলেটিক ফেডারেশনের ২৫ জন খেলোয়াড়কে আড়াই লাখ টাকা, ভারোত্তোলন ফেডারেশনের ১৫ জন খেলোয়াড়কে দেড় লাখ টাকা এবং জিমন্যাস্টিক ফেডারেশনের ১৫ জন খেলোয়াড়কে মোট দেড় লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্বাক্ষরিত অনুদানের চেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেলের হাতে তুলে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অসহায় ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকা অনুদান দিল বিসিবি

আপডেট সময় ০৮:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০