ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আম্পান মোকাবিলায় ১৪ জেলায় মেডিক্যাল টিম গঠনে নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানুষের চিকিৎসাসেবার জন্য মেডিক্যাল টিম গঠন করে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একইসঙ্গে বাতিল করা হয়েছে দেশের ১৪টি জেলার ঈদুল ফিতর, সাপ্তাহিকসহ সব ধরনের ছুটিও।

বুধবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর ডা. সহদেব চন্দ্র রাজবংশী স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং নোয়াখালী জেলায় ঈদুল ফিতর, সাপ্তাহিকসহ সব ধরনের ছুটি বাতিল করা হলো।

এ অঞ্চলে কর্মরত সব চিকিৎসক, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, মেডিক্যাল টেকনোলজিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ সব কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিটি উপজেলায় মেডিক্যাল টিম গঠন করে যথাযখ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দায়িত্ব পালনের সময় মেডিক্যাল টিমকে করোনা ভাইরাসের জন্য নির্ধারিত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আম্পান মোকাবিলায় ১৪ জেলায় মেডিক্যাল টিম গঠনে নির্দেশ

আপডেট সময় ০৪:৫১:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০