ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

১০ মাসে উন্নয়ন বাজেটে খরচ ৯৮ হাজার ৮৪০ কোটি

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি অর্থবছরের ১০ মাসে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৯.১৩ শতাংশ খরচ করেছে, যা টাকার অংকে ৯৮ হাজার ৮৪০ কোটি টাকা।

মঙ্গলবার (১৯ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী ব্রিফ করে এসব তথ্য জানান।

মন্ত্রী জানান, করোনা পরিস্থিতির মুখে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এডিপির ৪৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে, যা গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। হাতে এ অর্থবছরের দুই মাস বাকি আছে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, ১০ মাসে টাকা ভালো ব্যয় করেছি, তবে করোনা ভাইরাস না থাকলে আরও ভালো করতাম। গত বছর এই সময়ে এডিপি বাস্তবায়ন হার ছিল ৫৪.৯৪ শতাংশ, যা টাকার অংকে ৯৭ হাজার ৩০ কোটি।

আসন্ন অর্থবছরে কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা এবারের এডিপিতে স্বাস্থ্য ও কৃষিতে বেশি গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্যখাতে ২ হাজার ৯২৪ কোটি টাকা বেশি বরাদ্দ দিয়েছি। কৃষি খাতেও ১ হাজার ৭৫৯ কোটি টাকা বেশি বরাদ্দ দিয়েছি।

প্রধানন্ত্রীর বক্তব্য তুলে ধরে এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, দেশের প্রয়োজন বিবেচনায় যে কোনো সময় বরাদ্দ বাড়ানো যাবে। আপনারা প্রকল্প নিয়ে আসুন জনকল্যাণমুখী হলে অনুমোদন দেওয়া যাবে।

ব্রিফিংয়ে ডাক্তার, নার্স, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তাসহ যারা যারা করোনা মোকাবিলায় নানা ভাবে কাজ করছেন সবাইকে ধন্যবাদ জানান এম এ মান্নান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেন ভেঙেছিল পবন কল্যাণের প্রথম সংসার? উঠে এল অজানা অধ্যায়

১০ মাসে উন্নয়ন বাজেটে খরচ ৯৮ হাজার ৮৪০ কোটি

আপডেট সময় ১১:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০