ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেতনের দাবিতে ন্যাশনাল হাসপাতালে নার্সদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক: 

বকেয়া বেতন-বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের নার্স-কর্মচারীরা।

সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের মেহেদীবাগে হাসপাতালটির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত নার্স-কর্মচারীরা জানিয়েছেন, করোনার এই সময়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে হাসপাতালে আসা রোগীদের যথারীতি সেবা দিলেও কর্তৃপক্ষ ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ করেনি। তাই বকেয়া বেতন-বোনাসের দাবিতে বাধ্য হয়ে তারা আন্দোলন করছেন।

তবে নার্স-কর্মচারীদের আন্দোলনের বিষয়টি অস্বীকার করেছেন ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. মো. নাছির উদ্দিন।

তিনি বলেন, আন্দোলনের মতো কোনো ঘটনা ঘটেনি। তারা বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে। আমরা কয়েকদিনের মধ্যে বেতন পরিশোধ করবো। পর্যায়ক্রমে বোনাসও পরিশোধ করা হবে।

‘কিন্তু তারা এই সিদ্ধান্ত মানতে চাচ্ছেন না। আমরা তাদের সঙ্গে কথা বলে, তাদের বুঝিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেতনের দাবিতে ন্যাশনাল হাসপাতালে নার্সদের বিক্ষোভ

আপডেট সময় ০৪:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০