ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেশের ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করল বাফুফে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্থিক সঙ্কট, বিদেশি খেলোয়াড়দের বেতন এবং করোনা ভাইরাস সংক্রমণ, সব ভেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বেশিরভাগ ক্লাবই এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান মৌসুম বাতিল করার কথা জানিয়েছিল। ক্লাবগুলোর এই আবেদন বিবেচনায় নিয়ে এবারের মৌসুম পরিত্যক্ত ঘোষণা করেছে বাফুফে।

সোমবার (মে ১৭) বাফুফে ভবনে জরুরি সভায় কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নেয়। বাফুফে ভবনের এই সভায় ৯ জন সদস্য উপস্থিত ছিলেন। অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাকিদেরও মতামত নেওয়া হয়েছে।

সভা শেষে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেনন, ‘করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করা হয়েছিল। এর জন্য একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একাধিকবার সভায় বসেছি। করোনা পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে বলে আশা করেছিলাম। কিন্তু দেশের বেশিরভাগ জায়গায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। লিগের এক রাউন্ডও শেষ করতে পারিনি আমরা। তাই সব দিক বিবেচনা করেই এবারের মৌসুম আমরা পরিত্যক্ত ঘোষণা করেছি।’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ ক্লাব তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে। অনেক ক্লাব তাদের বিদেশি ফুটবলারদের ছেড়ে দিয়েছে। আরও কিছুদিন অপেক্ষা করতে চেয়েছিলাম আমরা। ক্লাবগুলোর কাছে লিখিত আকারে জানতে চেয়েছি। ক্লাবগুলো লিগ চালানোয় আগ্রহ প্রকাশ করেনি। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আগামী আগস্ট- সেপ্টেম্বর মাসের দিকে নতুন মৌসুমের কার্যক্রম শুরু হতে পারে বলে জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নজরদারিতে ৬০০ কোটির স্যাটেলাইট প্রকল্প হাতে নিচ্ছে সরকার

দেশের ফুটবল মৌসুম পরিত্যক্ত ঘোষণা করল বাফুফে

আপডেট সময় ১০:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০