ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

তালিকা সংশোধন করে সংশ্লিষ্টদের মোবাইল নম্বর যুক্ত করা হবে: বিপ্লব বড়ুয়া

আকাশ জাতীয় ডেস্ক:

প্রতি অসহায় পরিবারে আড়াই হাজার টাকা সরকারি সহায়তার তালিকায় একাধিক ব্যক্তির নামে একই মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ত্রুটিযুক্ত তালিকা সংশোধন করে সংশ্লিষ্টদের মোবাইল নম্বর দেওয়া হবে এতে।

শনিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে কর্মসূচির সার্বিক পরিস্থিতি উল্লেখ করে এ কথা বলেন তিনি। করোনা ভাইরাস সংকটের কারণে কর্মহীন গরিব ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তালিকা তৈরি করেছেন স্থানীয় প্রশাসন, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিরা।

পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীর বাইরে ৫০ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। এই অর্থ সহায়তা দেওয়ার জন্য সরকারের অর্থ বিভাগ এক হাজার ২৫৭ কোটি টাকা ছাড় দিয়েছে ইতোমধ্যে।

বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে এই অর্থ দেওয়া কার্যক্রম উদ্বোধন করেছেন এবং তা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছানো শুরু হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার সময় লক্ষ্য করা গেছে বিভিন্ন ব্যক্তির নামের বিপরীতে একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করে তালিকা জমা দেওয়া হয়েছিল। পরে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত সফটওয়্যারের মাধ্যমে সরকারি সংস্থার কাছে বিষয়টি ধরা পড়ে।

‘তবে এই সফটওয়্যারে একটি মোবাইল নম্বরে একবারের বেশি টাকা যাওয়ার কোনো সুযোগ নেই। কেননা, সফটওয়্যারটির সঙ্গে প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর ও ন্যাশনাল ডাটাবেজ সংযুক্ত রয়েছে।’

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এও বলেন, ত্রুটিযুক্ত তালিকা সংশোধন করে সেখানে উল্লিখিত ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের কাছে অর্থ সহায়তা পৌঁছানোর কাজ চলমান রয়েছে। সুতরাং বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্যশীল হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

তালিকা সংশোধন করে সংশ্লিষ্টদের মোবাইল নম্বর যুক্ত করা হবে: বিপ্লব বড়ুয়া

আপডেট সময় ০৯:২১:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০