ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে ২৮ মে আইসিসির বৈঠক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব। সব খেলাতেই ফুলস্টপ পড়ে গিয়েছে। বাদ যায়নি ক্রিকেটও। জুন মাস পর্যন্ত সব খেলা বাতিল করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও। ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে এক বছর করে।

এই অবস্থায় অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অক্টোবর নভেম্বরে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা সেই নিয়ে ২৮ মে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি।

১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও। এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি। সবদিক বিবেচনা করেই বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের ভবিষ্যৎ নির্ধারণে ২৮ মে আইসিসির বৈঠক

আপডেট সময় ১০:৩৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০