ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন, প্রতারণায় আটক ১১

আকাশ জাতীয় ডেস্ক:  

মোহাম্মদ খায়রুল। সড়ক দুর্ঘটনায় ‘ডান পা’ গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর কাউখালী থেকে এসেছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। এখানে (পঙ্গু) ভালো চিকিৎসা হবে না জানিয়ে খায়রুলকে মোহাম্মদপুর কলেজগেটের প্রাইম হাসপাতালে নিয়ে আসে কয়েকজন। কিন্তু হাসপাতালটিতে চিকিৎসার কোনো বালাই নেই। নেই অপারেশন থিয়েটার, নেই চিকিৎসক। আছে দুই-তিনজন নার্স।

খাইরুলের পায়ের অবস্থার অবনতি হলে নেয়া হয় অন্য একটি হাসপাতালে। সেখানে অপারেশন শেষে আবার প্রাইম হাসপাতাল আনা হয়। অপারেশনের পর ড্রেসিং পর্যন্ত করা হয়নি ঠিক মতো। বের হয়ে অন্য হাসপাতালে যেতে চাইলে তাতে দেয়া হয় বাধা।

খায়রুলের মতো অনেক রোগীকে পঙ্গু হাসপাতাল থেকে ভাগিয়ে এনে উন্নত চিকিৎসার আশ্বাসে প্রতারণা করছিল বেসরকারি এই হাসপাতালটি। আর তাদের সহায়তা করত দালাল চক্র। এই চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার দুপুর থেকে শুরু হওয়া অভিযান সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে।

র‌্যাব-২ এর এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম  বলেন, ‘আমরা হাসপাতালটির সকল কার্যক্রম খতিয়ে দেখছি। তাদের অপারেশন থিয়েটার থাকলেও মনে হচ্ছে ‘ভুয়া চিকিৎসক’ দিয়ে রোগীদের অপারেশন করত। অভিযান শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন, প্রতারণায় আটক ১১

আপডেট সময় ১০:১১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০