ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের পর মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীও করোনাভাইরাস আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার দুই দিনের মাথায় তার মায়ের সংক্রমণ শনাক্ত হল।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মে) হাসিনা মহিউদ্দিন ছাড়াও তাদের চশমা হিলের বাড়ির আরও দুই গৃহ পরিচারকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ১০ মে সালেহীনের করোনা শনাক্ত হওয়ার পর ১১ মে চৌধুরী পরিবারের চট্টগ্রামের বাসা থেকে ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।

অপরদিকে, মঙ্গলবার বিকেলে ঢাকার করোনা পরীক্ষার ল্যাব আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, গাড়িচালক, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে। পাশাপাশি বোরহানুল হাসান চৌধুরী সলেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের ১২ সদস্যেও পরীক্ষাও নেগেটিভ এসেছে।

মহিউদ্দিন চৌধুরীর পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ মে বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনা পজিটিভ আসায় তিনি চট্টগ্রামের চশমা হিলের বাসভবনে আইসোলেশনে আছেন। পরিবারের ঢাকায় অবস্থানরত সদস্যদের শরীরে করোনা শনাক্ত না হলেও তাঁদের ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলের পর মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীও করোনাভাইরাস আক্রান্ত

আপডেট সময় ১১:৫৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০