ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার স্থগিত হলো নারী বিশ্বকাপ বাছাইপর্ব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারির কারণে এবার নারী বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করেছে আইসিসি। শুধু তাই নয়, একই সঙ্গে স্থগিত হয়েছে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ইউরোপ ডিভিশন দুই এর বাছাইপর্বও।

আইসিসির বোর্ড সদস্যরা সংশ্লিষ্ট দেশের সরকার ও পাবলিক হেলথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়। যেখানে ২০২১ সালে নারী বিশ্বকাপ ও ২০২২ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

স্বাভাবিকভাবে ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কায় নারী বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ার কথা ছিল। যেখানে তিনটি দল ইতোমধ্যে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২১ আসরটির জন্য যোগ্যতা অর্জন করে রেখেছে।

এদিকে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপ ডিভিশন দুই এর বাছাইপর্ব ২৪ থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেনমার্কে আয়োজনের সূচি ছিল।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে কবে নতুন সূচি দেয়া যায় সে ব্যাপারে পরবর্তীতে জানাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার স্থগিত হলো নারী বিশ্বকাপ বাছাইপর্ব

আপডেট সময় ০৯:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০