ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

একাদশে ভর্তির তারিখ নির্ধারণ

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হবে এসএসসি ও সমমানের ফল। সে লক্ষ্যে সাধারণ ছুটির মধ্যেও কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। ঈদের ঠিক আগে বা পরে এ ফলাফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। ফলাফল প্রকাশের পর ৬ জুন থেকে অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফলাফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ১০ মে’র মধ্যে ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশনা প্রদান করা হয়। ৯০ শতাংশ ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করতে করতে বাকিগুলোও চলে আসবে।

তিনি বলেন, আমরা চলতি মাসেই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এসএসসির ফল প্রকাশের পরপরই দ্রুততার সঙ্গে আগামী মাসেই অনলাইনে একাদশে ভর্তি কার্যক্রম শুরু করব আমরা।’

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবার ফল প্রকাশে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। শিক্ষার্থীদেরও প্রতিষ্ঠানে গিয়ে ফল জানার সুযোগ থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে। ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

একাদশে ভর্তির তারিখ নির্ধারণ

আপডেট সময় ০৩:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০