ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু, লাশ ফেলে চলে গেলেন স্বজনরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনায় মৃত নারীর লাশ ফেলে চলে গেলেন স্বজনরা। পরে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় ওই লাশ দাফন করা হয়। নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে (করোনা চিকিৎসার জন্য নির্ধারিত) ৩৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়। তিনি শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক গৌতম রায় বলেন, চার দিন আগে ওই নারী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যু হয়। স্বজনেরা না আসায় স্থানীয় কাউন্সিলরের কাছে হস্তান্তর করলে তারা লাশ দাফন করেন।

এ বিষয়ে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম বলেন, করোনা আক্রান্ত ওই নারীর মৃত্যু হলে স্বজনেরা তার লাশ ফেলে চলে যান। রোববার বিকেলে খবর পেয়ে পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু তারা কেউ লাশ নিতে রাজি হননি। পরে বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে জানানো হলে তিনি লাশ বহনের গাড়ি ও কবরস্থানে দাফনের ব্যবস্থা করেন। আমি স্থানীয় কাউন্সিলর হিসেবে হাসপাতাল থেকে লাশ গ্রহণ করে দাফনের জন্য হস্তান্তর করেছি।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে নারায়ণগঞ্জকে চিহ্নিত করেছে আইইডিসিআর। এই পরিস্থিতিতে গত ৮ এপ্রিল থেকে নারায়ণগঞ্জ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ৫৫ জন। করোনায় আক্রান্ত হয়েছেন জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১১ চিকিৎসক, ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ১ হাজার ২৮১ জন। আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ১১৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু, লাশ ফেলে চলে গেলেন স্বজনরা

আপডেট সময় ১০:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০