ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জামায়াতের ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ঐক্যবদ্ধভাবে সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই : জনপ্রশাসন উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গাজীপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন মিরপুরে মেট্রো স্টেশনের পাশের ভবনে আগুন নারিন্দায় এসি’র সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ সংলাপের মাধ্যমে পাকিস্তান-আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫

অফিস থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি ইউনিয়নে অফিস থেকে তুলে নিয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম মো. রাশেদ। স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলের নেতৃত্বে এ হত্যাকাণ্ড হয়েছে নিহতের পরিবারের অভিযোগ।

শনিবার রাত সোয়া ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রাশেদের মৃত্যু হয়। নিহত রাশেদ চরএলাহি ৮নং ওয়ার্ড গাংচিল গ্রামের আবুল হাসেম প্রকাশ বাদী হাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদের মাটি কাটার মেশিন, টাক্ট্রর ও সিএনজি ছিল। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কিল্লার বাজারের নিজ অফিসে বসে কাজ করছিল রাশেদ। এ সময় কয়েকজন দূর্বৃত্ত গিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে হাসেম বাজারের দিকে নিয়ে যায়। সেখানে ৮-১০ জন রাশেদকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ফেলে যায়।

নিহত রাশেদের বড় ভাই দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, মোজাম্মেল মেম্বারের নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী ইকবাল, মেহরাজ ও বেচু মাঝিসহ অন্তত ১৩-১৪জন সন্ত্রাসী কিল্লার বাজার থেকে রাশেদকে তুলে নিয়ে যায়। পরে তারা হাসেম বাজারে নিয়ে প্রকাশ্যে রাশেদকে পিটিয়ে জখম করে ফেলে যায়। মমূর্ষ অবস্থায় রাশেদকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এলাকায় আধিপত্য নিয়ে রাশেদের ভাই দেলোয়ারের সাথে স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল মেম্বারের বিরোধ আছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অফিস থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০