ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ নিতে ‘বিশেষ টিম’

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রতিদিনই আক্রান্ত ও মৃত মানুষের তালিকায় নতুন নতুন নাম যোগ হচ্ছে। ইতোমধ্যে দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার পেরিয়েছে। মৃতের সংখ্যাও দুইশ ছাড়িয়েছে। দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যা তত বেড়েই চলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আগে থেকেই মে মাসে করোনা সংক্রমণ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। করোনার এই মহামারিতে সম্মুখযুদ্ধে থেকে লড়াই করা পুলিশ বাহিনীর প্রায় ১৫শ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

অচেনা ভাইরাসটির প্রাদুর্ভাবে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার জন্য আইজিপি ড. বেনজীর আহমেদের নি‌র্দে‌শে সকল ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে। চা‌হিদার সঙ্গে তাল মি‌লি‌য়ে বাড়া‌নো হচ্ছে চি‌কিৎসা ও সেবার পরিধি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’। টিমের সদস্যরা নিরাপদ দূরত্ব বজায় রেখে করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে স্বশরীরে দেখতে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

পু‌লি‌শের বি‌ভিন্ন ইউনিট এই টিম গঠন করেছে বলে জানিয়েছে সদরদপ্তর।

শুক্রবার দিবাগত রাত তিনটায় পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের দেখতে পু‌লি‌শের বি‌ভিন্ন ইউনিট ‘বিশেষ টিম’ গঠন করেছে। প্রাথমিকভাবে এই বিশেষ টিমগুলো করোনা আক্রান্ত প্রত্যেক সদস্যকে সরেজমিনে পরিদর্শন করবে। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিবেন এবং হাসপাতাল কিংবা আইসোলেশনে থাকাকালীন তাদের বিভিন্ন সমস্যার কথা জেনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেবে। প্রত্যেক সদস্য যাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা পান, সে বিষয় নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে বিশেষ টিম।

এদিকে ডিএম‌পি ক‌মিশনা‌র মোহাম্মদ শফিকুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধা‌নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং করোনা চিকিৎসার জন্য ডিএমপির ট্রাফিক ব্যারাকে (বর্ধিত) পুলিশের বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন পুলিশ সদস্য‌দের স্বশরী‌রে দেখতে যান। এসময় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা বিশেষ টিমকে পেয়ে উজ্জীবিত হন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। বিশেষ টিম তাৎক্ষণিক সমস্যা সমাধানে উদ্যোগ নেয়।

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের মধ্যে ৯৮ জন সুস্থ হয়েছেন। আইজিপির নির্দেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিতকল্পে কেন্দ্রিয় পুলিশ হাসপাতালে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এরই মধ্যে ২৫০ শয্যার বেসরকারি ইমপালস হাসপাতালে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রাথমিক আড়াই মাসের জন্য ভাড়া নেওয়া হয়েছে। শীঘ্রই সেখানে চিকিৎসা শুরু হবে। ছয়টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সকল সুবিধা বাড়ানো হচ্ছে।

আইজিপি আক্রান্তদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি, ব্যক্তিগতভাবে ইউনিট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রতিনিয়ত খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ নিতে ‘বিশেষ টিম’

আপডেট সময় ০১:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০