ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসা ভাড়া দিতে না পারায় গর্ভবতী জুলেখার শরীরে আগুন, তারপর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

স্বামী-সংসার নিয়ে জুলেখা খাতুনের দিনকাল বেশ ভালই চলছিল। কিন্তু এরই মধ্যে মহামারি করোনা ভাইরার এলো তার জীবনে অভিশাপ হয়ে। লকডাউনের ফাঁদে পড়ে বন্ধ হয়ে গেল পরিবারের উপার্জন। বাসা ভাড়া দিতে না পেরে অবশেষে জীবনটাই দিয়ে দিতে হলো জুলেখাকে।

গত (২৯ এপ্রিল) বুধবার কুষ্টিয়া শহরের কমলাপুরে বাসা ভাড়া দিতে না পারায় গর্ভবতী জুলেখা খাতুনের শরীরে আগুন দেন তার বাড়িওয়ালা বজলুল হকের ছেলে রনি। এরপর থেকেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন দগ্ধ জুলেখা। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে হেরে গেলে এই নারী। আজ শুক্রবার (৮ মে) বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুলেখা অন্ত:সত্ত্বা ছিলেন। তার গর্ভে ফুটফুটে ৯ মাসের সন্তান পৃথিবীর আলো দেখার অপেক্ষায় ছিল। কিন্তু মায়ের গর্ভেই আবার ফিরে যেতে হলো, পৃথিবীর আলো আর দেখা হবে না তার। গর্ভে থাকা অনাগত সন্তানকে নিয়েই মৃত্যুবরণ করেন জুলেখা।

নিহত জুলেখা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার মেহেদী হাসানের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,আজ বেলা ১২টার দিকে গর্ভবতী জুলেখা খাতুনের মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদিকে ঘটনার দিনই অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে রনিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, ঘটনার দিন বাসা ভাড়া দিতে না পারায় জুলেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় বাড়িওয়ালা বজলুল হকের ছেলে রনি। পরে জুলেখার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখান থেকে গতরাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হলে আজ বেলা ১২টায় তার মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসা ভাড়া দিতে না পারায় গর্ভবতী জুলেখার শরীরে আগুন, তারপর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০