ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ২ শিশুসহ নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে একটি বহুতল ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশু ও অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের উইলসন রোডের দীঘিরপাড় মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

বিস্ফোরিত ভবনের নিচতলার বাসিন্দা খোরশেদ আলমের দুই ছেলে মাসনুন (১২) ও জিসান (৮) ঘটনাস্থলেই মারা যায়। এদিকে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান পাশের বাড়ির হুমায়ূন কবিরের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাবনী আক্তার (৩০)।

বিস্ফোরণে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন। তারা হলেন- নিহত নারীর মেয়ে নাবিলা, তামান্না, শহীদ, রেকমত শেখ, রুবেল৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উইলসন রোডের রফিকুল ইসলামের পাঁচতলা ভবনটির নিচতলায় সকাল ৬টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। সেপটিক ট্যাংক বিস্ফোরণ হওয়া ঘরটিতে ঘুমোচ্ছিল ওই দুই শিশু। বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তঃসত্ত্বা নারী। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ৫ জন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উইলসন রোডের রফিকুল ইসলামের মালিকানাধীন পাঁচতলা বাড়ির নিচতলায় সকালে এ ঘটনা ঘটে। সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনায় অন্তঃসত্ত্বা এক নারী ও দুই শিশু নিহত হয়েছে৷ আহত হয়েছেন আরও পাঁচজন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ২ শিশুসহ নিহত ৩

আপডেট সময় ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০