ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯৯৯-এ ফোন, ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

সাগরে ডুবতে থাকা একটি জাহাজ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনে করেন একজন নাবিক। পরে ঘটনাস্থলে গিয়ে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার সকালে নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে ভাসানচরের নিকটবর্তী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনাস্থলে এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে দশটায় একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ এ এক কলার ফোন করেন। ফোনে জানানো হয়, নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে সাত নটিক্যাল মাইল দূরে ভাসানচরের নিকটবর্তী বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনাস্থলে তাদের ‘আল নুর ২’ নামের জাহাজটির তলা ফেটে পানি ঢুকে পড়ছে এবং জাহাজটি ডুবে যেতে শুরু করেছে। জাহাজে তারা ১১ জন নাবিক আছেন।

আরও জানানে হয়, জাহাজটি নিয়ে তারা চট্টগ্রাম থেকে যশোরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের জীবন বাঁচানোর ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ থেকে তাৎক্ষণিক বিষয়টি ভাসানচর পুলিশ ফাঁড়িকে জানায়। তারা (ফাঁড়ি) তথ্যটি চট্টগ্রাম নৌ পুলিশ এবং কোস্টগার্ডের হাতিয়া অঞ্চলকে জানায়। এরপর শুরু হয় উদ্ধার তৎপরতা। কিন্তু সাগরে উদ্ধার তৎপরতা চালানোর মতো নৌযান নৌ-পুলিশের নেই। খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

হাতিয়া কোস্টগার্ডের লে. কমান্ডার আতিক জানান, সাগর এবং নদী উত্তাল থাকায় তাদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু তারা শেষ পর্যন্ত দুর্ঘটনাস্থলে পৌঁছে ১১ জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে জাহাজটি সাগরে ডুবে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯৯৯-এ ফোন, ডুবন্ত জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

আপডেট সময় ০৯:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০