ঢাকা ১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নড়াইলে অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাশরাফির উপহার

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার দুর্যোগের সময়টা কারোরই ভালো যাচ্ছে না। এই সময়ে একে অপরের পাশে না দাঁড়ালে, সহযোগিতার হাত না বাড়ালে খারাপ সময়টা কাটিয়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে অনেকেরই।

মাশরাফি বিন মোর্ত্তজা তার নড়াইল-২ আসনের জন্য এরিমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, বাস্তবায়নও করেছেন। এতিমখানা থেকে শুরু করে জেলে কিংবা কয়েদিদেরও সহায়তা করে যাচ্ছেন সব সময়।

এবার সেই তালিকায় যুক্ত হলো নড়াইল জেলার তিন উপজেলার বর্তমান ও সাবেক অসচ্ছল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ার সাথে সংশ্লিষ্টজনরা।

মাশরাফি নিজে একজন ক্রীড়াবিদ হিসেবে ক্রীড়াবিদদের কষ্টটা বুঝবেন সহজেই। তাই এই শ্রেণীর মানুষদের চাওয়াটাও মাশরাফির কাছে অনেক।

মঙ্গলবার সকালে জেলা ক্রীড়া সংস্থার নিকট এক হাজার প্যাকেট শুভেচ্ছা উপহার হস্তান্তর করেন মাশরাফির পিতা গোলাম মোর্ত্তজা স্বপন।

কাবাডি, ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি, ব্যাডমিন্টনসহ সাবেক-বর্তমান সকল খেলোয়াড় যারা করোনার প্রভাবে সমস্যায় আছেন তাদের মাঝে জেলা ক্রীড়া সংস্থা ও সকল কোচদের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।

গোপনে এই শুভেচ্ছা উপহার দিতে ও ছবি না তুলতে জেলা ক্রীড়া সংস্থা ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন মাশরাফি। ক্রীড়াবিদদের সম্মানের কথা বিবেচনায় নিয়ে নীরবে-নিভৃতে একে অপরের পাশে দাঁড়াতে সকলকে অনুরোধ করেছেন তিনি।

উল্লেখ্য, এই ১ হাজার প্যাকেট শুভেচ্ছা উপহার মাশরাফি বিন মোর্ত্তজাকে বিসিবি’র পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে। যা তিনি তাৎক্ষণিক ভাবে নড়াইলের ত্রীড়াঙ্গনের অসচ্ছল খেলোয়াড়দের মাঝে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সৌর বিদ্যুৎ প্রকল্পে ৬ কোটি ৩৭ লাখ ইউনিটের

নড়াইলে অস্বচ্ছল ক্রীড়াবিদদের জন্য মাশরাফির উপহার

আপডেট সময় ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০