ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নড়াইলের ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. নাহিদ হোসেন মোল্লাকে শুক্রবার ভোরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদ মোল্লার স্ত্রী পলি খানম জানান, রাতে আমরা দিঘলিয়া ইউনিয়নের গাজীরহাট বাগান বাড়িতে ছিলাম। বাড়ির দোতলার জানালা খুলে তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন।
ভোরে গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। পাশের কক্ষে গিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় ছটফট করছেন তিনি। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সমশের আলী বলেন, কালিয়া ও খুলনার দিঘলিয়া ইউনিয়ন সীমান্তবর্তী গাজীরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে।

ঘরের দ্বিতীয় তলার জানালা খুলে ঘুমানোর সময় এ ঘটনা ঘটে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, ভবনের কার্নিশ বেয়ে উঠে সন্ত্রাসীরা জানালা দিয়ে তাঁকে গুলি করে পালিয়েছে। গুলি লেগেছ তাঁর কোমরে। নড়াইল এবং দিঘলিয়া থানার পুলিশ এলাকা ঘিরে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নড়াইলের ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

আপডেট সময় ০২:৩৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭