ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩০ মিনিট বাড়ল ব্যাংক লেনদেনের সময়

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ১০ মে থেকে ব্যাংক লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১০ মে থেকে ব্যাংকে লেনদেনের সময় হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন সময়সূচি বহাল থাকবে। বর্তমানে লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকারঘোষিত সাধারণ ছুটির পরিপ্রেক্ষিতে পবিত্র রমজান, ঈদুল ফিতর এবং ব্যবসা-বাণিজ্যের সুবিধায় সময় বাড়ানোসহ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো উপজেলায় অনলাইন সুবিধা সম্বলিত একটি ব্যাংকের একাধিক শাখা থাকলে, ন্যূনতম একটি শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখলেই চলবে। ব্যাংক কর্তৃপক্ষ চাইলে পর্যায়ক্রমে একেকদিন একেকটি শাখা খোলা রাখতে পারবে। তবে এ ক্ষেত্রে গ্রাহকদেরকে এ তথ্য ভালোভাবে জানাতে হবে।

আলোচিত ব্যাংকে অনলাইন সুবিধা না থাকলে উপজেলা/জেলাসহ সকল পর্যায়ে সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

জেলা সদর ও জেলার গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত ব্যাংকের শাখাসমূহের মধ্যে প্রতি কার্যদিবসে কমপক্ষে একটি শাখা খোলা রাখতে হবে। মহানগর ও বিভাগীয় পর্যায়ে সব এডি শাখা এবং শুধু বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য অন্যান্য স্থানে ব্যাংকের নিজ বিবেচনায় নির্বাচিত গুরুত্বপূর্ণ এডি শাখা/শাখাসমূহ খোলা রাখতে হবে।

ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জে সব ব্যাংকের সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংকের সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

এছাড়া সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় খোলা রাখতে হলে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের মঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার ও স্থানীয় প্রশাসন প্রদত্ত ঘোষণা অনুসারে লকডাউন এলাকায় প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি শাখা খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

এটিএম ও কার্ডভিত্তিক লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবারহ ও সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যাংকিং লেনদেনের জন্য খোলা রাখা শাখা ও প্রধান কার্যালয়ে নির্দিষ্ট দূরত্ব (ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী) বজায় রাখার বিষয়য়ে নির্দেশনা নিশ্চিত করতে হবে

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩০ মিনিট বাড়ল ব্যাংক লেনদেনের সময়

আপডেট সময় ০৪:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০