ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রণোদনার টাকা টাকা পেতেই মরিয়া গার্মেন্টস মালিকরা

আকাশ জাতীয় ডেস্ক:

গার্মেন্টস মালিকরা যে প্রণোদনার টাকার লোভেই সবকিছু করছে এবং প্রণোদনার টাকা পেতেই মরিয়া হয়ে আছে, তা প্রমাণ পেতে সময় লাগলো না। সরকার যখন করোনা মোকাবেলায় ব্যতিব্যস্ত এবং সামনের দিনগুলোতে কীভাবে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা যাবে, বিশেষ করে হতদরিদ্র মানুষের ভরণপোষণ কীভাবে কী প্রক্রিয়ায় হবে, সে কার্যক্রম নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের গার্মেন্টস মালিকরা তাদের প্রণোদনার টাকা কড়ায় গণ্ডায় বুঝে নেবার জন্য মরিয়া হয়ে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করে দিল এ জন্যেই তারা শ্রমিকদের জিম্মি করে গার্মেন্টস খুলতে চাইছে।

ইতিমধ্যে ২ হাজার ২০০টি কারখানা প্রণোদনার টাকার জন্য আবেদন করেছে। এর মধ্যে বিজিএমইর সদস্যভুক্ত গার্মেন্টস কারখানা হলো ১ হাজার ৬১৫ টি। বিকেএমইএ ভুক্ত ৫৫০টি। বাকি ৩৫টি ইপিজেডের।

৪৬টি ব্যাংকের মাধ্যমে ৩ হাজার ১৫০ কোটি টাকা চেয়ে তারা আবেদন করেছে। গত ২ মে ছিল সেই আবেদন দেওয়ার শেষ সময়।

উল্লেখ্য যে, ইতিমধ্যে ২ হাজার কোটি টাকা ছাড়ও দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে, মার্চ মাসের ২৬ তারিখ পর্যন্ত কারখানা খোলা ছিল। তাহলে মার্চের বেতনের জন্য সরকার কেন টাকা দেবে?

গার্মেন্টস মালিকরা তাদের জন্য কাজ করিয়ে নেবেন, অথচ টাকা দেবে সরকার, এটা কীভাবে হয়? এই প্রণোদনা প্যাকেজের জন্য হুমড়ি খেয়ে পড়া গার্মেন্টস মালিকদের মানসিকতা দেখেই বোঝা গেল যে তারা আসলে টাকার জন্য লোভাতুর ছিলেন। এই টাকাটা যেকোনো মূল্যে পাওয়ার জন্যই তারা এতকিছু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

প্রণোদনার টাকা টাকা পেতেই মরিয়া গার্মেন্টস মালিকরা

আপডেট সময় ১১:৫৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০