ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ জুলাইয়ের হত্যাকাণ্ড ছিল একটি বর্বরোচিত ঘটনা : শ্রম প্রতিমন্ত্রী অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বাজার মনিটরিংয়ের ওপর জোর বাণিজ্য সচিবের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো প্রতিহিংসা নেই : শামসুজ্জামান দুদু জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ মৃতদেহের মুখে সোনার টুকরো, মিসরে মিলল প্রাচীন সমাধি ও শহর

‘খাবার দেন, না হয় বিষ’, ত্রাণ না পাওয়া বিক্ষুব্ধ জনতা

আকাশ জাতীয় ডেস্ক: 

সরকার খাবার দেবে, না হয় বিষ দেবে- এমন দাবিতে বিক্ষোভ করেছেন ফেনীর সোনাগাজীর উপজেলার ত্রাণ না পাওয়া বিক্ষুব্ধ জনতা।

সোমবার উপজেলার বগাদানা ইউনিয়নের পূর্ব পাইকপাড়া গ্রামে দুই শতাধিক নারী-পুরুষ ত্রাণের জন্য এই বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকারীদের দাবি, বিগত এক মাসের অধিক সময়েও তারা সরকারি বা বেসরকারি কোনো প্রকার ত্রাণ পাননি। না খেয়ে অর্ধাহার অনাহারে দিনাতিপাত করছেন তারা।

বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন জানান, সাবেক ইউপি সদস্য শিপনের নেতৃত্বে একটি বাড়ির লোকজন এই বিক্ষোভ করেছে। ওই বাড়িতে এর আগেও ৭০ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছিল।

ইউপি সদস্য মো. সেলিম জানান, চেয়ারম্যানের সঙ্গে তার দূরত্ব থাকায় ওই গ্রামে পর্যাপ্ত বরাদ্দ দেয়া হয়নি। গ্রামের অধিকাংশ মানুষ ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছে। আমার কিছু করার ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, খোঁজ নিয়ে তিনি জেনেছেন ওই এলাকার কিছু লোক ত্রাণ পাননি। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। বিক্ষোভের বিষয়টি তিনি অবগত নন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮

‘খাবার দেন, না হয় বিষ’, ত্রাণ না পাওয়া বিক্ষুব্ধ জনতা

আপডেট সময় ০৭:৪২:০৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০