ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ ‘হত্যাকারী’ নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শিশু আলিফ হোসেন হত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। রবিবার রাতে এ ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জুয়েল আহমেদ ওরফে সবুজ শিশু আলিফ হত্যার পর থেকে পলাতক ছিলেন। এর আগে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সাগর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার রাতে সিটি করপোরেশনের পূবাইল এলাকা থেকে আলিফ হত্যায় জড়িত জুয়েলের বন্ধু সাগরকে আটক করা হয়। রবিবার দুপুরে তিনি হত্যার বর্ণনা দেন। পরে তার দেয়া তথ্যমতে নিজ বাড়ির ঝুটের গুদাম থেকে শিশু আলিফের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া জুয়েলের বিষয়ে তথ্যও দেন সাগর।

তার দেয়া তথ্যানুযায়ী, রবিবার রাতে কোনাবাড়ি এলাকায় জুয়েলকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় জুয়েল। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আব্দুল্লাহ আল মামুন আরো জানান, এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এর আগে বাবা ফরহাদ হোসেনের দেয়া থাপ্পড়ের প্রতিশোধ নিতে ২৯ এপ্রিল তার ৫ বছরের শিশু আলিফ হোসেনকে অপহরণ করেন সাগর ও জুয়েল। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে প্লাস্টিকের বস্তায় ভরে ঝুটের গুদামে ফেলে রাখা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ ‘হত্যাকারী’ নিহত

আপডেট সময় ০৪:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০