ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে বিয়ে, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিলেও ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে বিয়ে করলেন এক ব্যাংকার। ফলে সরকারি বিধি ও চলমান সামাজিক দূরত্ব বিনষ্ট করায় সেই ব্যাংক কর্মকর্তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুধু তাই নয় নব দম্পতিকে পৃথক কোয়ারেন্টইনেও থাকার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার বোয়ালখালী উপজেলার কদুরখীল ইউনিয়নের জমাদার বাড়ির আব্দুল হকের বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বর আব্দুল্লাহ আল মাহমুদকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি ও নানা সতর্কতামূলক বিধি-নিষেধ। এর মধ্যে প্রধান হচ্ছে অকারণে ঘরের বাহির না হওয়া ও নির্ধারিত সামাজিক দূরত্ব বজায় রাখা। এছাড়া সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে সরকারের।

তিনি জানান, বোয়ালখালীর ওই ব্যাংক কর্মকর্তা সরকারি এসব নির্দেশনা না মেনে কর্মস্থল ঢাকা থেকে ২৭ এপ্রিল বোয়ালখালী আসেন। কোয়ারেন্টাইনে না থেকে শুক্রবার উপজেলার করলডাঙা ইউনিয়নের এক মেয়েকে বিয়ে করেন। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ ঘটনাস্থলে গিয়ে বর আব্দুল্লাহ আল মাহমুদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নবদম্পতিকে ১৪ দিনের পৃথক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার মধ্যেই ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে বিয়ে, অতঃপর…

আপডেট সময় ০৭:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০