ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেক্সিকান প্রতিবাদী গায়ক অস্কার চাভেজের করোনায় মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক: 

মেক্সিকোর অন্যতম শীর্ষ জনপ্রিয় সংগীতশিল্পী অস্কার চাভেজ কোভিড-১৯ সংক্রমণজনিত জটিলতায় মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৮৫ বছর বয়সে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। করোনার উপসর্গ থাকায় গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মেক্সিকোর সংস্কৃতি সচিব তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

চাভেজ সবচেয়ে জনপ্রিয় ছিলেন তার লোকগীতি শৈলীর প্রতিবাদী গানের জন্য। তার গানে দেশটির দুর্নীতিবাজ রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে উঠত। তার এরকমই একটি গান ছিল ‘লা ক্যাসিটা’ (দ্য লিটল হাউজ)। এই গানে এক কাল্পনিক রাজনীতিকের প্রাসাদোপম বাড়িকে ফুটিয়ে তোলা হয়।

১৯৬০ সাল থেকেই লোকগীতি গেয়ে আসছিলেন। তবে প্রকাশ্যে ২০১৯ সালেই প্রথম গান করেন।

দেশটির সংস্কৃতি সচিব আলেজান্দ্রা ফ্রাস্টো তার টুইটারে লেখেন, আপনাকে ধন্যবাদ অস্কার চাভেজ। আপনার জীবন ঠিক আপনার উপযোগী এক অভিযান ছিল। আপনার সংগ্রাম ও সংগীতের সঙ্গী, স্বজন, বন্ধুদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাই।

মেক্সিকোতে এখন পর্যন্ত ১৯ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অন্তত ১৮৫৯ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেক্সিকান প্রতিবাদী গায়ক অস্কার চাভেজের করোনায় মৃত্যু

আপডেট সময় ১১:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০