ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কবে আসবে করোনার ভ্যাকসিন, জানালেন বিল গেটস

আকাশ আইসিটি ডেস্ক: 

করোনাভাইরাস মহামারি আকার নেয়ার পর থেকেই চিকিৎসা বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কয়েক ধরনের ভ্যাকসিন তৈরি করে মানব শরীরে প্রয়োগও করেছেন। কিন্তু আশানুরুপ ফল পাননি। তাই করোনাভাইরাসে পূর্ণাঙ্গ ভ্যাকসিন ঠিক কবে নাগাদ আসবে তা নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। এই চিন্তায় সামিল হয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি সম্প্রতি এক ব্লগ পোস্টে জানান, কবে নাগাদ করোনাভাইরাসের ভ্যাকসিন আসতে পারে সে সম্পর্কে।

বিল গেটস তার ওয়েবসাইট গেটসনোটসে লিখেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছে ১৮ মাসের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। এটি নয় মাসের মধ্যেও আসতে পারে। আবার দুই বছরও লাগতে পারে। ততদিন আমাদের ধৈর্য্যধারণ করতে হবে।

সম্প্রতি করোনাভাইরাস মোকাবিলা, কোভিড–১৯ চিকিৎসায় এবং এর একটি কার্যকর ও নিরাপদ ভ্যাকসিন তৈরির গবেষণায় অর্থায়ন করছেন বিল গেটস। মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা ও তার স্ত্রীর দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এরই মধ্যে এ–সম্পর্কিত গবেষণায় সাড়ে চার হাজার কোটি ডলার অর্থায়ন করেছে। সম্ভাব্য ভ্যাকসিন তৈরির সাতটি প্রকল্প চলছে তাঁর অর্থায়নে। সবকিছু ঠিকঠাক থাকলে এক বছরের মধ্যেই একটি সুসংবাদ বিশ্ববাসী পেতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন তিনি।

এ নিয়ে তিনি বলেন, আমাদের ভ্যাকসিন তৈরির প্রকল্পে নিয়োজিত চিকিৎসকরা শিগগিরই মানুষকে সুখবর দিতে পারবেন। তবে এটা যে দু এক মাস নয় সেটাও স্পষ্ট করে বললেন তিনি। বলেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে।’

পৃথিবীর এই সেরা ধনকুবের বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আমরা এক বছরের মধ্যে ছোট পরিসরে উৎপাদনে যেতে পারব। অবশ্য এই সময়সীমা আবার বেড়ে দুই বছরও হয়ে যেতে পারে।’

বিল গেটস বলেন, ‘১৮ মাসের আগে একটি কার্যকর ও নিরাপদ টিকা পাওয়া কঠিন।’

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ড. ফাউসির মতো আমিও এ ব্যাপারে আগের অবস্থানেই রয়েছি যে ১৮ মাস আমাদের অপেক্ষা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কবে আসবে করোনার ভ্যাকসিন, জানালেন বিল গেটস

আপডেট সময় ১০:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০