ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

চাঁদপুরে রাতের আঁধারে ২৭০০ বস্তা চাল নিয়ে ট্রলার উধাও

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুর শহরের পুরাণবাজারের ভূঁইয়ার ঘাট থেকে ব্যবসায়ীদের ২৭০০ বস্তা চাল নিয়ে রাতের অন্ধকারে উধাও হয়ে গেছে চাল পরিবহনকারী ট্রলার। ঘটনাটি ঘটেছে, গত ৩০ এপ্রিল রাত ৩টার দিকে।

পুরানবাজারের নৈশ প্রহরীরা জানান, রাত প্রায় ৩টা দিকে এ ঘাট থেকে একটি ট্রলার ছেড়ে যেতে তারা দেখেছেন। ২৭০০ বস্তা চাল নিয়ে উধাও হয়ে যায় সোনার মদিনা নামে একটি ট্রলার। চালগুলোর দাম প্রায় ৬০ লাখ টাকা। ট্রলারের সন্ধানসহ চাল উদ্ধারে শুক্রবার দুপুরে থানায় জিডি করেছেন ক্ষতিগ্রস্ত চাল ব্যবসায়ী।

এ ঘটনায় চাল ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও আতঙ্ক। অবিলম্বে চাল উদ্ধারসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারী।

ব্যবসায়িক প্রাণকেন্দ্র পুরাণবাজারে চাঁদপুর জেলাসহ আশেপাশের জেলা ও উপজেলার বিভিন্ন ব্যাবসায়ীদের চাহিদা পূরণে প্রতিদিনই দেশের বিভিন্নস্থান থেকে ট্রাক, ট্রলার, নৌকাসহ বিভিন্ন পরিবহনযোগে ডাল, চাল, তেল, আটা, ময়দা, চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় মালামাল আমদানি-রপ্তানি হয়ে আসছে। পুরাণবাজারে এসব আমদানিকৃত অধিকাংশ মালামালই আসে নৌপথে। এসব মালামাল ব্যবসায়িক সুবিধার্থে ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠানে না তুলে অনেকসময় নৌকা বা ট্রলারে রেখেই পাইকারি ক্রেতা সাধারণের কাছে বিভিন্ন পন্থায় ডেলিভারি দিয়ে থাকেন। এভাবেই চলে আসা আমদানি-রপ্তানিনির্ভর পুরাণবাজারে এ যাবৎকালে কখনো মালামাল নিয়ে মাঝি উধাও হওয়ার ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত চাল ব্যাবসায়ীদের পক্ষে পুরাণবাজার আড়তপট্টির মেসার্স সেলিম খান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সোলিম খান শুক্রবার চাঁদপুর মডেল থানায় ট্রলারের মালিক হুমায়ুন বেপারী ও ট্রলারের মাঝি মিলনকে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করেছেন।

চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে এ পর্যন্ত এমন ঘটনা কখনো ঘটেনি। পুরাণবাজারে ধারাবাহিকভাবে প্রতিদিন বিভিন্ন মোকাম থেকে কোটি কোটি টাকার মালামাল নৌপথে আমদানি হয়ে থাকে, যা আমরা নৌকা বা ট্রলারে রেখেই রপ্তানি দিয়ে থাকি। কখনো এমন ধরনের ঘটনা ঘটেনি। আমরা যদি এ ঘটনার সুষ্ঠু বিচার বা চাল উদ্ধার করতে না পারি তাহলে দুষ্ট চক্রের সাহস বেড়ে যাবে এবং আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে দেখা দিবে নিরাপত্তাহীনতা। তাই অবিলম্বে উধাও হওয়া চাল উদ্ধারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদপুরে রাতের আঁধারে ২৭০০ বস্তা চাল নিয়ে ট্রলার উধাও

আপডেট সময় ০৯:০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০