ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিবিয়ায় ১১ জনের শিরশ্ছেদ করল আইএস

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসলামিক স্টেট বা আইএস লিবিয়ার দক্ষিণ ত্রিপোলির কাছে ১১ জনের শিরশ্ছেদ করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসময় কমপক্ষে নয়জন সেনা ও দু’জন স্থানীয় বাসিন্দাকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরাকি বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের সহযোগিতায় গত দুই দিনে তাল আফরের তিনটি জেলার দখল ফিরে পেয়েছে। সেনা, পুলিশ ও আধা সামরিক জোট হাসেদ আল সাব্বি গ্রুপের সদস্যরা আইএস নিয়ন্ত্রিত তিনটি জেলা আল কিফাহ, আল নূর ও আল আসকারীর নিয়ন্ত্রণ নিয়েছে। হাসেদ গ্রুপের মুখপাত্র আহমদ আল আসাদী সাংবাদিকদের বলেন, তুমুল লড়াইয়ের পর ইরাকি বাহিনী তিন জেলার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।

এদিকে, এই সাফল্যে ইরাক সরকারকে প্রশংসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম মার্টিস। এদিন তিনি বাগদাদে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাগদাদে আবাদির সঙ্গে সাক্ষাতের পর জিম মার্টিস বলেন, জঙ্গিরা পালাচ্ছে। নাগরিকরা এখন আইএস থেকে মুক্ত।

উল্লেখ্য, প্রায় তিনবছর পর গত জুলাইয়ে বিশেষ অভিযান চালিয়ে আইএস মুক্ত হয়েছে ইরাকের মসুল। দাবি ইরাকের প্রধানমন্ত্রী হায়দর-অল-আবাদির। সূত্রের খবর, মসুল জয়ের পর সেখানে যান প্রধানমন্ত্রী। ২০১৪ সাল থেকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার দখলে ছিল ইরাকের উত্তরপ্রান্তের এই শহর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লিবিয়ায় ১১ জনের শিরশ্ছেদ করল আইএস

আপডেট সময় ১১:২২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭