ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাত হলেই অসহায় মানুষ ত্রাণের জন্য ছুটে আসছেন থানায়

আকাশ জাতীয় ডেস্ক:

রাত নেমে আসলেই ওসির উপহার পাওয়ার আশায় দলে দলে থানায় ছুটে আসছেন অসহায় মানুষ। পাশাপাশি মধ্যবিত্ত মানুষও ফোন করে বা এসএমএস করে সহায়তা চাচ্ছেন। এসএমএস পাওয়ার পর নাম গোপন রেখে মধ্যবিত্ত মানুষের বাড়ি বাড়ি ওসির উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

ইতোমধ্যে করোনা রোগীদের সেবা ও নিরাপত্তা দায়িত্ব পালন করতে গিয়ে একজন পিএসআইসহ কয়েক জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এতেও থেমে থাকেনি সিদ্ধিরগঞ্জ থানার ওসির কামরুল ফারুক। অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি ইফতার বিরতণ করে আসছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, দেশপ্রেম ঈমানের অঙ্গ। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থেকেই আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। যদি আল্লাহ করোনায় আমার মৃতুও লিখে রাখে, ‘আলহামদুলিল্লাহ’ কোনো আক্ষেপ নেই। এটা আল্লাহ তা’আলার হুকুম। তবে এই রোগটিকে ভয় করলে চলবে না, নিয়ম মাফিক সচেতনতার সাথে সাহসী মনোভাব রাখতে হবে। থানার পুলিশ সদস্যদের রেশনের পাশাপাশি সমাজের মানুষের কাছ থেকে নিয়ে এ উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি।

তিনি আরও বলেন, আগে মানুষ থানায় আসতো বিচার পেতে এখন আসে ত্রাণ নেওয়ার জন্য। রিক্সাচালক, কখনও ট্রাক-বাস-অটো-সিএনজি চালক ও হেলপার, কখনও শিশু ও স্বামী পরিত্যক্তা-বিধবা নারী, আবার কখনও তৃতীয় লিঙ্গ (হিজড়া) সম্প্রাদয়সহ ভূমিহীন ভাড়াটিয়া, নিম্ন এবং মধ্যবিত্ত পরিবার নিয়মিত খাদ্য সহায়তার জন্য আসছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাত হলেই অসহায় মানুষ ত্রাণের জন্য ছুটে আসছেন থানায়

আপডেট সময় ১০:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০