ঢাকা ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত হয়ে আরও দুই পুলিশের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য।

তারা হলেন- ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণের উপ পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক (৩৬) এবং ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকার কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে তারা মারা যান। এরমধ্যে এএসআই আব্দুল খালেক করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন এবং আশেক মাহমুদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) যুগ্ম কমিশনার আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে করোনার উপসর্গ দেখা দেবার পর তাকে মতিঝিল আরামবাগে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে নেওয়া হয়। গতকাল তার করোনার পরীক্ষার স্যাম্পল পাঠানো হয়।

গতকাল বিকেল থেকে আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হচ্ছিল না। তখন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পর রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরীক্ষার রিপোর্ট অনুযায়ী তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

ডিএমপির ট্রাফিক উত্তরের সহকারী কমিশনার (এসি-অ্যাডমিন) বদরুল হাসান জানান, ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মারা গেছেন।

করোনা উপসর্গ দেখা দেবার পর তাকে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের পুলিশ তত্ত্বাবধানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। গত ২৬ এপ্রিল করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়। পরদিন অর্থাৎ ২৭ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। কাল তার অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করোনায় আক্রান্ত হয়ে আরও দুই পুলিশের মৃত্যু

আপডেট সময় ০১:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০