ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফের সংঘর্ষ, আহত ৩০

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। বুধবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে কাঠানিশার উত্তর পাড়া এলাকায় মসজিদে যাওয়া নিয়ে মিজান মেম্বার ও ইয়াছিন মুন্সির মধ্যে বিরোধ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে মিজান মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইয়াছিন মুন্সির বাড়ির লোকজনের উপর হামলা করে। এতে বসত বাড়ি ঘর, দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী পুরুষ আহত হয় ৩০জন।

আহতদের মধ্যে যাদের নাম পরিচয় পাওয়া তারা হলেন শিরিনা আক্তার (৩০), সাকিলা (১৬), আরিজ মিয়া (২৪), মো. নাজির মিয়া (২৭), মো. মনির খাঁ (৩০)। আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফের সংঘর্ষ, আহত ৩০

আপডেট সময় ০৮:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০