ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা: রাজারবাগ-যাত্রাবাড়ী-লালবাগের পরিস্থিতি ভয়াবহ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানী ঢাকায় নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অন্যান্য স্থানের তুলনায় দিনদিন বেড়েই চলেছে। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, কাকরাইল এলাকায়। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত তালিকায় বলা হয়েছে, রাজারবাগে এ পর্যন্ত ১৩০জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যাত্রাবাড়ীতে ৭৭জন, লালবাগে ৭৬ জন এবং কাকরাইলে ৭৪ জন শনাক্ত হয়েছে।

এরপরেই রয়েছে মোহাম্মদপুর। এখানে ৬৫ জন শনাক্ত হয়েছে। পঞ্চাশের ঊর্ধ্বে আক্রান্ত রয়েছে কয়েকটি এলাকায়। এরমধ্যে মহাখালীতে ৫৯ জন, উত্তরায় ৫৫ জন, বংশালে ৫২ জন আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

শাহবাগে শনাক্ত হয়েছে ৪৯ জন। ত্রিশের উপরেও আক্রান্ত ব্যক্তি রয়েছে কয়েকটি এলাকায়। এগুলোর মধ্যে ওয়ারিতে ৩৯ জন, মিটফোর্ডে ৩৮ জন, মিরপুর ১৪ নম্বরে ৩৭ জন, ধানমণ্ডিতে ৩৭ জন, মগবাজারে ৩৬ জন, চকবাজারে ৩২ জন ও স্বামীবাগে ৩১ জন আক্রান্ত হয়েছেন।

রাজধানীর অভিজাত এলাকা হিসেবে খ্যাত বারিধারায় সাতজন, বনানী সাতজন ও গুলশানে ২৫ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করেছে আইইডিসিআর।

সারাদেশে মোট রোগী শনাক্ত হয়েছে সাত হাজার ১০৩ জন। এরমধ্যে ঢাকা সিটিতেই আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৩ জন, যা মোট আক্রান্তের ৫৪ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন। আর প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫০ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

করোনা: রাজারবাগ-যাত্রাবাড়ী-লালবাগের পরিস্থিতি ভয়াবহ

আপডেট সময় ০৮:০০:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০