ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার সকালে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফেরী ও ট্রলারে করে হাজারো যাত্রী পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করেছেন শিমুলিয়া ঘাটে। আর ট্রলারযোগে আসা যাত্রীদের নামানো হচ্ছে শিমুলিয়ার পদ্মার চরে।

বুধবার সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিংয়ে চড়ে বেশকিছু গার্মেন্টসকর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান। এরপর শিমুলিয়াঘাট থেকে তারা সিএনজি,অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্য রওনা দেন।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকালে রো-রো ফেরী শাহ পরান ও ডাম্প ফেরী রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে নোঙ্গর করে। ফেরী দু’টিতে বেশকিছু যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টস কর্মী।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, অনেকক্ষণ পর পর ফেরী আসছে। যানবাহন তেমন নেই। তবে বহু যাত্রী ছুটে আসছেন। তাদের বেশীর ভাগই গার্মেন্টস কর্মী। তবে ফেরীর চেয়ে ট্রলারে করে বেশী শ্রমিক ছুটে আসছেন। শ্রমিক বোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আরও অনেক গার্মেন্টস কর্মী ঢাকার উদ্দেশ্যে পদ্মা পারি দিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়

আপডেট সময় ০৪:১৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০