ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৬০, আক্রান্ত ১৫০

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করে ১৫০ জনের মধ্যেই করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা সংক্রমণ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এ জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৯।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪২ জন, সুস্থ হয়েছেন ৩০ জন।

এদিকে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। এই হাসপাতালের তিনিই প্রথম চিকিৎসক যিনি করোনায় আক্রান্ত হলেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, ডাক্তার জহিরুল ইসলাম আউটডোরে নিয়মিত রোগী দেখেন। অনেকে রোগ গোপন রেখে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। ডা. জহিরুল ইসলাম ছাড়াও এ হাসপাতালের আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নার্স, দুইজন ওয়ার্ডবয়, একজন ড্রাইভার এবং চারজন আউটসোসিং কর্মী। তারা সবাই আইসোলেশনে রয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালের সুপার ও বেশ কয়েকজন চিকিৎসকসহ নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের স্টাফসহ মোট ৩০ জন করোনায় আক্রান্ত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৬০, আক্রান্ত ১৫০

আপডেট সময় ১১:০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০