ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার ভ্যাকসিন তৈরিতে রক্ত দিলেন টম হ্যাঙ্কস

আকাশ বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী হলিউড মেগাস্টার টম হ্যাঙ্কস এবং তার স্ত্রী অভিনেত্রী রিটা উইলসন গত মার্চে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে দুই সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরই তারা সুস্থ হয়ে উঠেন। ফিরেছেন স্বাভাবিক জীবনে।

কোভিড-১৯-এ এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ মারা গেলেও এর প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বে বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

সম্প্রতি নতুন এই ভাইরাসের গবেষণা কাজে ব্যবহার ও ভ্যাকসিন তৈরির জন্য সস্ত্রীক রক্ত দিয়েছেন টম হ্যাঙ্কস।

সম্প্রতি বর্ষীয়ান এই অভিনেতা সংবাদমাধ্যমকে বলেন, আমাদের রক্তে অ্যান্টিবডি রয়েছে বলে জানতে পেরেছি। এমনটা নয় যে আমাদের কাছে রক্ত দেওয়ার আবেদন এসেছে শুধু। আমরা নিজেরাই বলেছি যে আমরা কি রক্ত দিতে পারি? আমাদের প্লাজমা দান করতে পারি?

টম হ্যাঙ্কস আরো জানান, যদি তার রক্ত থেকে সফলভাবে ভ্যাকসিন তৈরি হয়, তবে তিনি সেটির নাম রাখবেন ‘হ্যাঙ্ক-সিন’।

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে একটি সিনেমার শুট করতে গিয়ে একাধিক অস্কারজয়ী এই তারকা ও তার স্ত্রীর করোনা সংক্রমণ ধরা পড়ে। তারা সেখানেই হাসপাতালে ভর্তি ছিলেন।

কিংবদন্তি পপতারকা এলভিস প্রিসলির বায়োপিক নির্মাণের কাজে অস্ট্রেলিয়ায় ছিলেন টম হ্যাঙ্কস। সিনেমাটি পরিচালনা করছেন বাজ লুহরম্যান। প্রিসলির ম্যানেজার টম পার্কার চরিত্রে অভিনয় করছেন হ্যাঙ্কস। ২০২১ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার ভ্যাকসিন তৈরিতে রক্ত দিলেন টম হ্যাঙ্কস

আপডেট সময় ১০:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০