ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পল্লীবিদ্যুৎ বোর্ডের আওতায় প্রায় ২ কোটি গ্রাহকের ঘরে বিদ্যুৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

দশম জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি কমিটির সভায় জানানো হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ কার্যক্রমকে সফল করতে এ পর্যন্ত পল্লীবিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১ কোটি ৯৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়েছে। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

কমিটি সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার, এ কে এম শাহজাহান কামাল, মোঃ আব্দুল মজিদ খান, মীর মোস্তাক আহম্মেদ রবি সভায় অংশগ্রহণ করেন। সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যন্ত এবং ১০ম জাতীয় সংসদে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতির উপর আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড(ওজোপাডিকো) এর বাস্তবায়নাধীন ২টি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাজবাড়ীসহ অন্যান্য এলাকায় মোট ৩ হাজার ৮২২টি বিতরণ ট্রান্সফর্মার স্থাপন কাজ চলমান আছে। এর মধ্যে ৩৯৫ টি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে।

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে বিদ্যুৎ বিভাগের আওতায় ১৭ হাজার ৯০৭ কোটি টাকা ব্যয়ে মোট ১১৭টি প্রকল্পে এ বিভাগের আর্থিক অগ্রগতি শতকরা ১০১ দশমিক ৮০ ভাগ। একই অর্থবছরে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের আওতায় ২হাজার ৩৯৬ কোটি টাকা ব্যয়ে ৫৮টি প্রকল্পের আর্থিক অগ্রগতি শতকরা ৯৭ দশমিক ৯৮ ভাগ।

বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পল্লীবিদ্যুৎ বোর্ডের আওতায় প্রায় ২ কোটি গ্রাহকের ঘরে বিদ্যুৎ

আপডেট সময় ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭