ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাকার পথে চীনা চিকিৎসক-নার্স-টেকনিশিয়ান: রাষ্ট্রদূত

আকাশ জাতীয় ডেস্ক:

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় চীনের একটি চিকিৎসকদল, নার্স ও টেকনিশিয়ান ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার মাহে রমজান উপলক্ষে এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পবিত্র ধর্মীয় মাস রমজান উপলক্ষে দেওয়া বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান লি জিমিং। এ ছাড়া শুভেচ্ছা বার্তায় সারা বিশ্বে চলমান করোনা দুর্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় চীন তার বন্ধুদেশ বাংলাদেশের পাশে রয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।’

লি জিমিং বলেন, ‘করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম দল ঢাকার পথে রয়েছে। এই দলে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা রয়েছেন।’

শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত জানান, এর আগে গত ২২ ফেব্রুয়ারিতে দ্রুত করোনা শনাক্ত করতে চীন সরকার বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল। ওই সময় থেকে চীনের সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং সামাজিক সংগঠন বাংলাদেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা করে আসছে। চীনের জ্যাক মা এবং আলি বাবা ফাউন্ডেশন এরই মধ্যে এই সংকট মোকাবিলায় প্রচুর পরিমাণে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এ ছাড়া এই দুর্যোগে বাংলাদেশের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চীন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ঢাকার পথে চীনা চিকিৎসক-নার্স-টেকনিশিয়ান: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৯:০১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০