ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

রোজার মাসের তারিখ নির্ধারণের জন্য আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যায় ১৪৪১ হিজরি সালের রোজার মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে কমিটি।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বৈঠকে সভাপতিত্ব করবেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও রমজানের চাঁদ দেখে গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ ফোন নম্বরে এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৮৩৩৭ ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে গতকাল সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ শুক্রবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়েছে।

সাধারণত সৌদি আরবের পরদিন বাংলাদেশে রমজান মাস শুরু হয়। সে হিসাবে বাংলাদেশের আকাশে আজ চাঁদ দেখা দিতে পারে। আজ চাঁদ উঠলে শনিবার থেকে প্রথম রোজা শুরু হবে।

রোজা ইসলামের অন্যতম স্তম্ভ। বছরে একটি মাস মুসলিমরা রোজার মাধ্যমে আল্লাহকে পাওয়ার সাধনা করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে পালিত হয় পবিত্র রমজান মাস।

কিন্তু এবার বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মসজিদে তারাবির নামাজ চালু থাকলেও তাতে জনসাধারণ অংশ নিতে পারবেন না। দুজন হাফেজ ছাড়া মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ সংশ্লিষ্ট ১২ জন অংশ নিতে পারবেন। এর বেশি মুসল্লির ওপর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারপরেও মানুষ ইবাদত বন্দেগির মাধ্যমে রমজান পালনের প্রস্তুতি শুরু করেছে।

চাঁদ দেখা গেলে শুক্রবার রাত থেকেই শুরু হবে রমজানের আনুষ্ঠানিকতা। তারাবি, সেহেরি, ইফতার সবমিলিয়ে অপূর্ব আবহে রমজান কাটাবে কোটি কোটি মুসলমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০