ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেয়েসহ করোনামুক্ত হলেন বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক:

সুস্থ হয়ে উঠেছেন করোনাভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও বর্তমানে চর্মরোগ এবং যৌনব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার।

গত ৮ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার মেয়ে নীলিমা সিকদার ধরিত্রীরও (২০) আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ গতকাল ২১ এপ্রিল দু’জনেরই নমুনা পরীক্ষা করা হয়। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে তারা সুস্থ আছেন এবং করোনাভাইরাস থেকে মুক্ত।

বিএসএমএমইউ’র জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, ‘অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও তার কন্যা করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন। তিনি সব শুভানুধ্যায়ীর প্রতি বিশেষ করে যারা দোয়া করেছেন, এই সময়ে তার খোঁজ-খবর রেখেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়াও তিনি দেশবাসীর দোয়া কামনা করেছেন এবং বর্তমান অবস্থায় দেশবাসীকে প্রধানমন্ত্রীর নির্দেশিত স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেয়েসহ করোনামুক্ত হলেন বিএসএমএমইউর সাবেক উপ-উপাচার্য

আপডেট সময় ০৭:০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০