ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুসহ ভাড়াটিয়া তাড়ানো সেই বাড়ির মালিক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

ভাড়া দিতে না পারায় ঝড়ের রাতে তিন শিশুসহ এক দম্পতিকে বাসা থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। নূর আক্তার সম্পা নামে বাড়িটির মালিক গ্রেপ্তার করা হলেও স্বামীকে পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত আটটার দিকে ধানমন্ডি থেকে সম্পাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক আকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন।

শনিবার মধ্যরাতে এক মাসের ভাড়া বকেয়া থাকায় রাজধানীর ধানমন্ডির কাঠালবাগান এলাকায় ভাড়াটিয়াকে বের করে দেয়া হয়। বাড়ির মালিকের কাছে অনেক অনুনয় বিনয় করলেও তাদের কোনো কথা শোনেনি বাড়িটির মালিক। ঝড়ের রাতে জোর করে তিন শিশুসহ তাদের বের করে দেওয়ার পর বাড্ডায় এক স্বজনের বাসায় ঠাঁই হয় পরিবারটির। পরদিন পুলিশ ও র‌্যাব বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দম্পত্তি কলাবাগান থানায় একটি মামলা করেন। এরপর থেকে বাড়ির মালিক ও তার স্বামীকে খুঁজছিল আইনশৃঙ্খ লাবাহিনী।

সোমবার ওই পরিবারকে বাড়িতে তুলে দেয় র‌্যাব সদস্যরা। কিন্তু তারপরও ওই দম্পত্তিকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।

জানা যায়, ছোট দুই সন্তান ও কোলের দুই মাসের এক বাচ্চাসহ কলাবাগানের একটি বাসায় ছয় মাস আগে ভাড়াটিয়া হিসেবে উঠেছিলেন সেলিম হোসেন। তিনি একটি দোকানে কাজ করতেন। করোনাভাইরাসের কারণে তিনি এখন বেকার থাকায় এক মাসের ভাড়া দিতে পারছিলেন না।

কুলসুম-সেলিম দম্পতি জানান, তারা প্রতি মাসে ভাড়া পরিশোধ করেন। বর্তমান পরিস্থিতিতে এক মাসের ভাড়া বকেয়া পড়েছে। এতে বাড়িমালিকের কাছে অনেক অনুনয় করেছেন। কিন্তু তাদের কোনো কথা শোনেননি। বরং রাতেই বাড়ির মালিক সম্পা মিথ্যার আশ্রয় নেয়। থানায় মৌখিক অভিযোগ করেন, তার ভাড়াটিয়া বাড়ি মালিককে মারধর করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বিষয়টি মিথ্যা।

এর আগে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে কাউকে বাড়ির মালিক হয়রানি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত, করোনা ঝুঁকিতে রয়েছেন কিংবা করোনা প্রতিরোধে কর্মরত কাউকে বাড়ি থেকে বের করে দিতে চাইলেও ওই বাড়ির গ্যাস-বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুসহ ভাড়াটিয়া তাড়ানো সেই বাড়ির মালিক গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০