ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহামারীতেও বিরোধীদলকে নিশ্চিহ্ন সরকারের নীলনকশা: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাসের মহাদুর্যোগে অসহায় মানুষকে ত্রাণ দিতে গিয়েও সরকারি দলের সন্ত্রাসীদের হামলার শিকার হতে হচ্ছে। তারা বিনা অপরাধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরও অব্যাহত রেখেছে। সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘করোনাভাইরাস মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাণসামগ্রী লুটপাট চালাচ্ছে। সেই সঙ্গে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্রাণ কর্মকাণ্ডকে জুলুমের বাতাবরণে নানা কায়দায় বাধা দিচ্ছে। এর মধ্য দিয়ে সরকারের অমানবিক মুখমণ্ডল আরও কুৎসিত হয়ে ফুটে উঠেছে।’

ফেনীতে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়ার সময় ছাত্রদল নেতা নিলয় হাসান রবিনের ওপর ছাত্রলীগের হামলা এবং বাড্ডা লিংক রোডে ত্রাণবঞ্চিত মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে ৩৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল বাশারকে জড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশসহ সারাবিশ্ব করোনাভাইরাসের মরণছোবলে পর্যুদস্ত। এই দুর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র মানুষজনকে সহায়তা প্রদান করছে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরই অংশ হিসেবে ফেনীতে গরীব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় হামলা চালিয়ে নিলয় হাসান রবিনকে গুরুতর আহত করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এদিকে বাড্ডায় ত্রাণ নিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের ঘটনায় মিথ্য মামলায় ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির নেতাকে জড়ানো হয়েছে। এই দুর্যোগের সময়ও সরকার বিরোধীদলকে নিশ্চিহ্ন করার নীলনকশা থেকে পিছু হটেনি। বরং মহামারীকে কাজে লাগিয়ে সরকার আরও জোরে-সোরে বিরোধী দল ও ভিন্নমতকে উচ্ছেদ করার সামগ্রিক আয়োজনে ব্যস্ত রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহামারীতেও বিরোধীদলকে নিশ্চিহ্ন সরকারের নীলনকশা: ফখরুল

আপডেট সময় ০৫:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০