ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মসজিদে নয়, তারাবির নামাজ নিজ ঘরে পড়ুন: সাইয়্যেদ আরশাদ মাদানি

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে আসন্ন রমজানে তারাবির নামাজের জন্য মসজিদে ভিড় না করে নিজেদের ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়্যেদ আরশাদ মাদানি।

শুক্রবার জমিয়তের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সাইয়্যেদ আরশাদ মাদানি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে পুরো পৃথিবীতে একাধিক মানুষ একসঙ্গে জমা হওয়া ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে। তাই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে ভিড় না করে দুই-চারজন মিলে নিজেদের বাড়িতে জামাত করে নেয়ার জন্য ওলামায়ে কেরাম এবং প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল।

তিনি বলেন, আসন্ন রমজানের তারাবির নামাজ আপনারা অবশ্যই পড়বেন, তবে এর জন্য মসজিদে ভিড় করবেন না। নিজেদের বাড়িতেও অযথা একাধিক মানুষ একত্রিত হওয়া থেকে বিরত থাকুন। অবশ্য পরিবারের দু-চারজন নিয়ে চাইলে তারাবির নামাজের জামাত নিজেদের ঘরে করতে পারেন। এটি সম্ভব না হলে একাকীই পড়ে নিবেন। এতে কোনো সমস্যা নেই। কারণ, তারাবির নামাজ সুন্নত; যা ফরজ এবং ওয়াজিব থেকে কম গুরুত্ব রাখে।

বিশ্ববরেণ্য এ আলেম আরও বলেন, কিছুদিন পরই পবিত্র রমজান, এখন প্রতিটি মানুষেরই আল্লাহ তায়ালার দিকে ফেরা, তওবা ইস্তেগফার করা এবং নিজেদের গোনাহ ও পাপাচারগুলো ছেড়ে দেয়ার সময়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যেই ভয়াবহতা আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের উচিত, পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষভাবে প্রার্থণা করা।

জমিয়তের ওয়েবসাইট অবলম্বনে- মুহাম্মদ বিন ওয়াহিদ

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মসজিদে নয়, তারাবির নামাজ নিজ ঘরে পড়ুন: সাইয়্যেদ আরশাদ মাদানি

আপডেট সময় ১১:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০