ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

কিশোরগঞ্জে তিন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ২৩

আকাশ জাতীয় ডেস্ক:

কিশোরগঞ্জে তিনজন চিকিৎসকসহ মোট ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে করিমগঞ্জে একজন নারী চিকিৎসকসহ তিনজন চিকিৎসক রয়েছেন। এরমধ্যে আজ বুধবার নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের মধ্যে সদর উপজেলায় দু’জন, তাড়াইলে দু’জন ও কুলিয়ারচরে একজন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন।

করোনা আক্রান্ত ছয়জন রোগী কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ও করোনা সন্দেহে ভর্তি রয়েছেন চারজন। ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে দু’জন রোগী, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন রোগী ও ১৩ জন রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল বলে সিভিল সার্জন জানিয়েছেন।

এছাড়া ইতোমধ্যে করিমগঞ্জে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এখন পর্যন্ত মোট ২৫২ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১৮৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

কিশোরগঞ্জে তিন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত ২৩

আপডেট সময় ০৯:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০