ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় ক্রেডিট কার্ডে বিশেষ ছাড়

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের প্রভাবে আর্থিক ক্ষতি মোকাবেলা করতে ক্রেডিট কার্ডের গ্রাহকদের বিশেষ ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ক্রেডিট কার্ডের ওপর কোনো সুদ আরোপ করা যাবে না। একই সঙ্গে আরোপিত সুদ আদায় স্থগিত করতে হবে।

এর আগে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে জরিমানা ও দণ্ড সুদ বাবদ যেসব অর্থ আদায় করেছে সেগুলো ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ৪ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে বলেছিল, ১৫ মার্চের পর যেসব গ্রাহক ক্রেডিট কার্ডের কিস্তি পরিশোধ করতে পারেননি তাদের ওপর কোনো সুদ, দণ্ড সুদ বা জরিমানা আরোপ করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্ত আগামী ৩১ মে পর্যন্ত বহাল থাকবে।

এরপরও কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অমান্য করে গ্রাহকদের ওপর দৈনিক বা মাসিক ভিত্তিতে বকেয়া অর্থের ওপর সুদ আরোপ করছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক নতুন সার্কুলার জারি করেছে।

বুধবার জারি করা সার্কুলারের মাধ্যমে ক্রেডিট কার্ডের গ্রাহকদের ওপর গত ১৫ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত বকেয়া টাকার ওপর কোনো সুদ আরোপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে ওই সময়ে ক্রেডিট কার্ডের গ্রাহকদের বকেয়া কিস্তির ওপর কোকো সুদ আরোপ করা যাবে না। আলোচ্য সময়ের মধ্যে কোনো সুদ আদায়ও করা যাবে না।

গত ১৫ মার্চের পর থেকে যেসব ব্যাংক গ্রাহকদের কাছ থেকে সুদ, দণ্ড সুদ বা জরিমানা বাবদ যেসব অর্থ আদায় করেছে সেগুলো ফেরত দেয়া বা সমন্বয় করার নির্দেশ দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে ক্রেডিট কার্ডের গ্রাহকদের কাছ থেকে বাড়তি সুদ আদায় করা মোটেও যুক্তিযুক্ত নয়

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় ক্রেডিট কার্ডে বিশেষ ছাড়

আপডেট সময় ০৯:০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০