ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা সন্দেহে নারীকে জঙ্গলে ফেলে গেলেন স্বামী-সন্তান

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের উপসর্গ থাকায় এক নারীকে (৫০) রাতের অন্ধকারে গাজীপুরের সালনা থেকে টাঙ্গাইলের সখীপুর জঙ্গলে ফেলে পালিয়ে গেছেন তার স্বামী ও সন্তানরা।

তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় একটি পোশাক কারখানায় কাজ করেন।

সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী গ্রামের এক জঙ্গল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়।

গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্না মিঞা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, জঙ্গলে অপরিচিত ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি তাদের জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে বিষয়টি অবগত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বাংলানিউজকে জানান, সোমবার রাত দেড়টার দিকে পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসারসহ তিনি ঘটনাস্থলে গিয়ে ওই নারীর পরিচয় জানেন। ওই নারীর বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়িতে। তার স্বামী-সন্তান গাজীপুরের সালনায় পোশাক কারখানায় কাজ করেন। তার স্বামী-সন্তান ও স্বজনরা রাতে করোনা সন্দেহে তাকে জঙ্গলে সখীপুরের ইছাদিঘী এলাকায় একটি সামাজিক বনের ভেতর ফেলে রেখে পালিয়ে যায়। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় রাতেই ঢাকায় পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহীনুর আলম জানান, ওই নারীর জ্বর, শ্বাসকষ্ট ও গলাব্যথা রয়েছে। করোনার উপসর্গ থাকায় রাতেই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা সন্দেহে নারীকে জঙ্গলে ফেলে গেলেন স্বামী-সন্তান

আপডেট সময় ০২:২৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০