ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর খুনির লাশ দাফন করায় উত্তেজনা

আকাশ জাতীয় ডেস্ক:

ফাঁসি কার্যকরা হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের লাশ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাফন করা হয়েছে। এদিকে এ ঘটনায় পুরো নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।

করোনার প্রভাবে বেশীরভাগ মানুষ ঘরে থাকায় গোপনে শনিবার ভোরে খুনির পরিবার উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে। পরে সকালে এ খবর ছড়িয়ে পড়লে কবস্থান এলাকায় মানুষ জড়ো হতে থাকে। বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ এই জেলায় রাখতে দেওয়া হবে না এবং লাশ এখান থেকে তুলে ফেলতে হবে বলে দাবি তুলেন উত্তেজিত জনতা। এছাড়া এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। যার কারণে পুরো জেলায় চলছে উত্তেজনা।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া সম্পূর্ণ কেন্দ্রীয় ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজ খবর নিতে শুরু করেন। খোঁজ নিয়ে তিনি বলেন, রাত তিনটায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।

সোনারগাঁ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, করোনা নিয়ে দায়িত্ব পালন করতে করতে আমরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। আমরা খবরটি সকালে জানতে পেরেছি খুনির লাশ তার শ্বশুর বাড়ির লোকজন গোপনে দাফন করে চলে গেছে। কবরস্থান এলাকায় জনতা জড়ো হচ্ছে। সেখানে তারা বঙ্গবন্ধুর খুনির লাশ সোনারগাঁয়ে রাখতে দেওয়া হবে না বলে দাবি তুলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর খুনির লাশ দাফন করায় উত্তেজনা

আপডেট সময় ০২:১৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০