ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকার যেসব এলাকা এখনো করোনামুক্ত

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত বিশ্ব। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে মরণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে ঢাকার ১৭টি থানায় এখন পর্যন্ত কোনো আক্রান্তের খবর পাওয়া যায় নি।

শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত ঢাকা মহানগরের ৫০ থানার মধ্যে ৩৩টি থানা এলাকায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আইইডিসিআর-এর তথ্য অনুযায়ী, ঢাকার যেসব এলাকায় এখনো করোনা রোগী শনাক্ত হয়েছে। সেসব বাড়ি ও এলাকা লকডাউন করে দেয় থানা পুলিশ

তবে এখন পর্যন্ত শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, মতিঝিল, খিলগাঁও, শ্যামপুর, রামপুরা, উত্তরা মডেল (পূর্ব), ক্যান্টনমেন্ট, বনানী, বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, তেজগাঁও, হাতিরঝিল, রূপনগর ও ভাষাণটেক থানার আওতায় কোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হননি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এসব এলাকায় অতি জরুরিভাবে লকডাউন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধ করা সম্ভব হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, যেকোনো এলাকা, মহল্লা, বাগি বা গ্রাম পুরোপুরি লকডাউন করা যায়, তাহলে সেখানে ভাইরাস সংক্রমণের সুযোগ নেই।

বাংলাদেশে আইইডিসিআরের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২৪ জন। এরমধ্যে ঢাকাতে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন। এখন পর্যন্ত সারা দেশে ২৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকার যেসব এলাকা এখনো করোনামুক্ত

আপডেট সময় ১২:২৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০