ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকার, নারায়ণগঞ্জে ৮

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জন ঢাকার, ৮ জন নারায়ণগঞ্জের ও বাকি ৩৬ জন দেশের অন্যান্য জেলার। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে।

শনিবার দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ভিডিও বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, চিকিৎসাধীন আক্রান্তদের মধ্য থেকে আরও তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ৩৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে ১৪ জন ঢাকার, নারায়ণগঞ্জে ৮

আপডেট সময় ০২:৫৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০